আইসিসির টেস্ট র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি। বর্তমানে পাঁচ নম্বরে রয়েছে তাঁর দল। তবে হাসির দাবি, এর চেয়েও ভালো অবস্থানে থাকার কথা অস্ট্রেলিয়ার।হাসি বলেন, ‘আমি মনে করি না, আমরা বিশ্বের পঞ্চম সেরা টেস্ট দল। এই র্যাঙ্কিংয়ে আমাদের দলের সঠিক প্রতিফলন ঘটেনি। সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ আসবে। এটা আমাদের দলকে সঠিকভাবে মূল্যায়িত হতে সহায়তা করবে। আমি বর্তমান র্যাঙ্কিংয়ের সঙ্গে একমত হতে পারছি না।’আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে থাকা চারটি দল অংশ নেবে। হাসি বলেন, ‘ভাগ্যিস এখনি প্রতিযোগিতাটি হচ্ছে না, ২০১৩ সালে হবে। মাঝের কয়েক বছরে আমরা আমাদের আরও ওপরে তোলার সুযোগ পাব।’—ওয়েবসাইট