দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার কাছে হেরে ভগ্নহৃদয় নিয়ে বিমানে উঠেছে সুইস সমর্থকেরা। মনের কোণে বেদনা, গ্লানি, দুঃখ-কষ্ট সব একটু পরপর খোঁচা দিয়ে উঠছে। ভক্তদের মনের দুঃখ দূর করতেই কি না জানা যায়নি। তবে জুরিখের উদ্দেশে উড়াল দেওয়া যানটিতে সমর্থকেরা সহযাত্রী হিসেবে প্রিয় খেলোয়াড়দের পেয়ে উদ্বেলিত। প্রিয় তারকাদের কাছে পেয়ে সেলফি তোলা, অটোগ্রাফ নেওয়া, গল্প করা—কোনো আবদারই বাদ রাখেননি ভক্তরা। আর শাকিরিরাও ভক্তদের সব আবদার মিটিয়ে গেছেন অবলীলায়। ম্যাচে জয় উপহার দিতে পারেননি তাতে কী। এতটুকু সুখ তো ভক্তদের দেওয়াই যায়! ইয়াহু স্পোর্টস।