২৪টি দেশের ১৩৮ প্রতিযোগী নিয়ে কাল রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ইউসিবি আন্তর্জাতিক জুনিয়র টেনিস। বাছাইপর্বের বালক ও বালিকা এককের প্রথম রাউন্ডের ১৫টি ম্যাচ হয়েছে কাল। বালক এককের প্রথম রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের দুই প্রতিযোগী রুস্তম ও হায়দার। তবে ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে উঠেছেন মাসুম বারী। টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।