গতকাল শেষ হওয়া ফজিলাতুন্নেসা মুজিব তৃতীয় আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ দ্বিতীয় হয়েছে। স্বাগতিক বাংলাদেশ পেয়েছে ১১টি সোনা, ২৮টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। ৩২টি সোনা, ১৪টি রুপা ও ১০টি ব্রোঞ্জ নিয়ে প্রথম ভারত। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে জর্ডান (৩ সোনা)। সিরিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আলজেরিয়া কোনো পদকই পায়নি। গতবার বাংলাদেশ-ভারত যৌথভাবে প্রথম হয়েছিল।