আমেরিকান সামোয়ার ‘ঐতিহাসিক’ জয়!

মাত্র ১৯৯ বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট দেশ আমেরিকান সামোয়া পেয়ে গেল উৎসবের বড় উপলক্ষ। ফিফা র‌্যাঙ্কিংয়ের সবার নিচে থাকা দলটি কাল বিশ্বকাপ বাছাইপর্বের ওশেনিয়া অঞ্চলে ২-১ গোলে হারিয়ে দিয়েছে টোঙ্গাকে। ফিফার সদস্য হওয়ার পর বিশ্বকাপ বাছাইপর্বে এটি তাদের প্রথম জয়। মাত্র ৫৫ হাজার জনসংখ্যার দেশটির জন্য ‘ঐতিহাসিক’ এই জয় এনে দিয়ে রামিন ওট ও শ্যালম লুয়ানির দুটি গোল। ৮৭ মিনিটে অবশ্য একটা গোল শোধ করে দেয় টোঙ্গা। ওয়েবসাইট।