বিচিত্রিতা

আর একবার!

পাঁচ-পাঁচটি ছদ্মনামে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন রিচার্ড হ্যালিওয়েল। ৪৩টি ম্যাচ খেলা ঊনবিংশ শতাব্দীর এই ইংলিশ ক্রিকেটারের সবচেয়ে মজার নামটি ছিল ‘ওয়ান মোর’ (O.N.E. More)।