ইকুয়েডরকে ২-০ গোলে হারাল চিলি

পেনাল্টি থেকে চিলির পক্ষে প্রথম গোল করার পর ভিদালের উল্লাস। ছবি: এএফপি
পেনাল্টি থেকে চিলির পক্ষে প্রথম গোল করার পর ভিদালের উল্লাস। ছবি: এএফপি

কোপা আমেরিকার ৪৪তম আসরের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক চিলি। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় এ গ্রুপের ম্যাচে এ দুই দল মুখোমুখি হয়।
ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ছিল। ম্যাচের ৬৭ মিনিটে ভিদালের পেনাল্টি থেকে করা গেলে এগিয়ে যায় চিলি। এরপর ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান ভারগাস। সেরা পারফরমেন্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভিদাল।