ফটোফিচার

ইনিয়েস্তা নাচছেন, মেসি মিস করছেন

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার-
ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান
বয়স যাঁর যতই হোক না-বন্ধু তো বন্ধুই! বন্ধু রদ্রিগোর সঙ্গে দানি আলভেজ
সবারই নাকি একটা করে কালো রংয়ের জাম্পস্যুট থাকা প্রয়োজন!
দ্বিতীয় এলিজাবেথের রানির মুকুট পরার ৭০ বছর পূর্তিতে পেলের শুভেচ্ছা। ছবিটি রানি এলিজাবেথের সাও পাওলো সফরের সময়কার
কার দিকে তাকিয়ে শচীন টেন্ডুলকার-বুঝতে হলে নাকি ছবিটি বড় করে দেখতে হবে!
অনাগত সন্তান ধীরে ধীরে বাড়ছে-এখন আর কোমরের বেল্ট লাগে না বলে হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন মারিয়া শারাপোভা
নাচের ভঙ্গিতে স্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা
লিওনেল মেসি আর্জেন্টিনা দলের সঙ্গে আর স্ত্রী-পুত্ররা বাড়িতে। মেসি মিস করছেন তিন ছিলে আর স্ত্রী আন্তোনেল্লা রোকোজ্জুকে