ইস্পাহানি চট্টগ্রামের নতুন মিশনে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। তামিমকে ভাগ্যবানই বলতে হবে, কারণ দল চালানোর জন্য সহযোগী হিসেবে তিনি পাশে পাচ্ছেন অগ্রজ নাফিস ইকবালকে। নাফিস ইস্পাহানি চট্টগ্রামের সহ-অধিনায়ক। জাতীয় ক্রিকেট লিগের জন্য গতকাল ঘোষিত হয়েছে ইস্পাহানি চট্টগ্রামের ১৫ সদস্যের দল।চট্টগ্রাম দল: তামিম ইকবাল (অধিনায়ক), নাফিস ইকবাল (সহ-অধিনায়ক), নাজিমউদ্দিন, আফতাব আহমেদ, ফয়সাল হোসেন, মাহবুবুল করিম, মোমিনুল হক, সাজিদ হোসেন, নূর হোসেন (মুন্না), ইয়াসিন আরাফাত, কাজী কামরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মো. ইউনুছ ও আবদুল্লাহ ইমরান। কোচ: নুরুল আবেদীন, ম্যানেজার: শওকত হোসেন।