বিশ্বকাপের পর ইউরো, দুটিতেই বেলজিয়ামের সবচেয়ে প্রতিভাবান দল নিয়েও বাদ পড়েছেন শেষ আটে। ইউরোতে তো শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই খেলতে গিয়েছিলেন হ্যাজার্ড-ডি ব্রুইনরা। কিন্তু এত এত তারকা খেলোয়াড় নিয়েও ব্যর্থ উইলমটস, আর তারই মূল্য দিতে হলো তাঁকে। ৪৭ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করেছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। রয়টার্স।