লোটো উন্মুক্ত টেবিল টেনিসের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন শেখ রাসেলের মানস। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে ফাইনালে কাল তিনি হারিয়েছেন শিশিরন ক্লাবের হাসিবকে। এর আগে সেমিফাইনালে হাসিব রকিকে এবং মানস মাহবুবকে হারিয়েছেন। স্থান নির্ধারণী ম্যাচেও মাহবুব হেরে গেছেন রকির কাছে।