অন্যকলাম

উভয়সংকট

জন্মভূমি, না বাসভূমি? কোনটা বেছে নেবেন পোপ? পোপ ফ্রান্সিস পড়েছেন ভীষণ মুশকিলে। আজই এক যুগ পর ইতালির সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই মুহূর্তে রোমের ভেতর ভ্যাটিকান সিটিতে থাকলেও পোপের নাড়ি পোঁতা আর্জেন্টিনাতেই। ম্যাচটা অবশ্য দর্শকসারি থেকেই দেখার কথা পোপের। ফুটবলভক্ত পোপ এখন কী করবেন? রসিকতার ছলে বলেছেন, ‘আমার জন্য খুব কঠিন হতে যাচ্ছে এটা। ভাগ্য ভালো, এটা একটা প্রীতি ম্যাচ। আসুন আমরা সেটা মাঠেও নিশ্চিত করি।’ তাঁর সঙ্গে দেখা করতে আসা দুই দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন সামাজিক দায়িত্ববোধেও। এএফপি।