এক বছর পর জাতীয় ভারোত্তোলন

সর্বশেষ জাতীয় ভারোত্তোলন হয়েছিল ২০১৫ সালে। এক বছর পর আবারও জাতীয় প্রতিযোগিতার আয়োজন করছে ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩৫তম পুরুষ ও ১২তম মহিলা ভারোত্তোলন। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৭৫টি দল। পুরুষ ও মহিলা বিভাগে নয়টি ওজন শ্রেণিতে হবে খেলা।