দিল্লিতে প্যানাসনিক ওপেন গলফের প্রথম রাউন্ডে ছিলেন চৌদ্দতম স্থানে। তবে দ্বিতীয় রাউন্ডে ওপরে উঠে এলেন সিদ্দিকুর রহমান। দুই দিন মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলে তৃতীয় স্থানে এখন বাংলাদেশের সেরা গলফার। দুই রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলা জামাল হোসেন ভূঁইয়া তৃতীয় স্থান থেকে নেমে গেছেন ২৪তম স্থানে।