প্রথম ইনিংসে ১০২ রানের লিড নিলেও দ্বিতীয় ইনিংসে একটু চাপেই আছে বাংলাদেশ ‘এ’ দল। ভারতের বেঙ্গালুরুতে শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম চার দিনের ম্যাচে বরোদা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৮৮ রান করেছে। তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের চেয়ে তারা এগিয়ে ২৭৬ রানে।বরোদার ইনিংসে ব্যাটসম্যানদের প্রায় সবারই অবদান আছে। অনুপম (৬৭)-আদিত্যের (৪৮) ৯৮ রানের ওপেনিং জুটির পর অবশ্য সবচেয়ে বড় জুটিটা হয়েছে পঞ্চম উইকেটে। ২৬৭ রানে ৪ উইকেট পড়ার পর পিনাল (৭৬) ও কেদারের (৬৭*) ১১৫ রানের এ জুটিই বরোদাকে এগিয়ে দেয়। পিনালকে এলবিডব্লু করে জুটিটা ভাঙেন ‘এ’ দলের বাঁহাতি স্পিনার এনামুল। ১১৩ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। ৫৪ রানে ৩ উইকেট পেয়েছেন ফরহাদ হোসেন। আজ ম্যাচের শেষ দিন।সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’: ৩১৪ (শাহাদাত ৭৬*, মমিনুল ৬৬)। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন: ২০২ ও ৩৮৮/৫ (আম্বাতি ৮৬, পিনাল ৭৬, কেদার ৬৭*, অনুপম ৬৭; শাহাদাত ১৩-০-৫১-০, রবিউল ৮-০-৩১-০, নাঈম ১০.৪-৪৪-০, ডলার ১৩-১-৬৩-০, ফরহাদ ১৯.২-৪-৫৪-৩, এনামুল ৩৩-৬-১১৩-২, মমিনুল ৪-০-২১-০)।