এবি ডি ভিলিয়ার্স ও ডেভাল্ড ব্রেভিস
এবি ডি ভিলিয়ার্স ও ডেভাল্ড ব্রেভিস

ফটোফিচার

এবির সঙ্গে ‘বেবি’ এবি

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
পরিবার শুধু গুরুত্বপূর্ণ নয়, পরিবারই সব। তাসকিন আহমেদের কাছে পরিবারের অর্থ কী, এ ছবির ক্যাপশনে লিখেছেন সেটিই
জুমার নামাজে জামাল ভূঁইয়া
জুমার নামাজ পড়তে গিয়েছিলেন রশিদ খানও
রোমাঞ্চিত কিছু আসছে, এমন ইঙ্গিত দিয়েছেন সেরেনা উইলিয়ামস
নতুন মোটরসাইকেল কিনেছেন মোহাম্মদ শামি
‘টপ লেফট’, আলতুফালতু কিছু নয়। পেনাল্টি শুটআউটে জ্যাক লিচ, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, জ্যাক ক্রলি ও বেন ফোকসকে নিয়ে জিতেছেন তিনি, জানিয়ে দিয়েছেন স্টুয়ার্ট ব্রড
ব্রাজিলের সঙ্গে বরাবরই বাড়তি আবেগ জড়িত লুইস হ্যামিল্টনের। সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ড্রাইভারকে এবার তাদের সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে দেশটি। আবেগে এবার ‘বাক্যহারা’ হয়ে গেছেন হ্যামিল্টন
যদি মনে হয় চূড়ায় উঠে গেছ, তাহলে নতুন একটা পাহাড় খোঁজো। পাহাড়ে গিয়ে এমনই বলছেন বীরেন্দর শেবাগ
স্বামী বাস্তিয়ান শোয়াইনস্টেইগারকে নিয়ে ফ্রান্সে গিয়েছিলেন আনা ইভানোভিচ। ‘রথ দেখা’ মানে ফ্রেঞ্চ ওপেন দেখা, সঙ্গে ঘোরাঘুরির ‘কলা বেচা’টাও হয়ে গেছে তাঁদের
এবির সঙ্গে ‘বেবি’ এবি! এবি ডি ভিলিয়ার্সের মতোই ব্যাটিংয়ের ধরন, এমন কারণে ডেভাল্ড ব্রেভিসের নাম হয়ে গেছে ‘বেবি’ এবি। দক্ষিণ আফ্রিকার একটি লাইফস্টাইল ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা হয়ে গেল দুজনের