এমন উদ্যাপন!

.

২৪ বছর পর দল সেমিফাইনালে। আর্জেন্টাইন সমর্থকেরা যে আনন্দে উত্তাল হবেন, তাতে কোনো বিস্ময় নেই। বিস্ময় একজন সমর্থকের বিস্ময়কর কাণ্ডে। ‘বাঁধভাঙা’ উদ্যাপনে তাঁর অনুষঙ্গ ছিল ‘ভাঙা হাড়’! ইঙ্গিতটা যে নেইমারের চোটের দিকে, তা স্পষ্ট। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেরুদণ্ডে আঘাত পেয়ে বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে গেছে নেইমারের। চিরশত্রু ব্রাজিলের সবচেয়ে কার্যকর অস্ত্রটি অকেজো হওয়াতে আর্জেন্টাইন সমর্থকের এমন উদ্যাপন সবার কাছে গ্রহণযোগ্য নয়। কেননা এটি একটি হীন প্রতিদ্বন্দ্বিতারই ছবি ফুটিয়ে তোলে। আর তাতে ফাইনালে দুদলের দেখা হলে বেজে উঠবে যুদ্ধের দামামা! মেইল অনলাইন।