রেকর্ড কর্নার

এশিয়া কাপে

পাকিস্তানকে টপকে গেল দক্ষিণ কোরিয়া। কাল মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে চতুর্থবারের মতো এশিয়া কাপ হকির শিরোপা জিতল দূরপ্রাচ্যের দেশটি। এশিয়া কাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে তিনবার। ১৯৮২ সালে শুরু হওয়া এশিয়ান হকির শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১৯৯৩ ও ১৯৯৯ সালে পরপর দুবার এশিয়া-সেরা হয় দক্ষিণ কোরিয়া। ২০০৩ ও ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয় ভারত। মালয়েশিয়ার কুয়ানতানে গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল কোরিয়ানরা। সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ডটি দুবারের চ্যাম্পিয়ন ভারতের। এবারসহ মোট সাতবার ফাইনাল খেলল ভারতীয়রা। ভারত-পাকিস্তান-কোরিয়া—এই তিনটি দলের বাইরে কেউ এশিয়া কাপ হকির ফাইনালে উঠতে পারেনি।