শেষ দিনের খেলায় নাটকীয় কিছু ঘটেনি। গতকাল চতুর্থ দিন শেষে যেমনটা মনে হয়েছিল, সেটাই বাস্তব রূপ পেল আজ। ড্র হয়েছে কলম্বো টেস্ট। তবে প্রথম টেস্টে জয় পাওয়ার সুবাদে ১-০-তে সিরিজ ঘরে তুলেছে সফরকারী অস্ট্রেলিয়া।৩ উইকেটে ২০৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ১২২ রানে অপরাজিত থাকা ফিলিপ হিউজ সাজঘরে ফেরেন ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৪ রান যোগ করে। তবে আগের দিন ৮ রানে অপরাজিত থাকা মাইকেল ক্লার্ক তুলে নেন সেঞ্চুরি। অসি অধিনায়ক সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১১২ রানে। প্রথম ইনিংস সেঞ্চুরি পাওয়া মাইক হাসি করেন ৯৩ রান। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩১৬শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৪৭৩অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৪৮৮শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৭/০ফল: ম্যাচ ড্রসিরিজ: অস্ট্রেলিয়া ১-০ তে জয়ীম্যাচ সেরা: মাইক হাসিসিরিজ সেরা: মাইক হাসি