কাঠগড়ায় কাইজার

২০০৬ জার্মানি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এবারই আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হলো ওই বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের বিরুদ্ধে। অবৈধ অর্থ পাচার, আর্থিক অস্বচ্ছতা ও জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতেই হচ্ছে ‘কাইজার’কে। আয়োজক কমিটির অন্য তিনজন হান্স রুডলফ স্মিট, থিও জোয়ানজিগার, উলফগ্যাং নিয়েরশবাখের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। এএফপি।