অন্যকলাম

খলনায়ক মেসি

ছিলেন অনেকের কল্পনার নায়ক। হঠাৎ করেই ভালোবাসাটা বদলে গেল ঘৃণায়। কিন্তু লিওনেল মেসি কেন এমন ‘খলনায়ক’ হয়ে উঠেছেন ইরানে? ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে যে একই গ্রুপে পড়েছে ইরান। এরপর থেকেই সেখানে বিদ্রূপ শুরু হয়ে গেল মেসিকে নিয়ে। সেটা নিজেদের মধ্যে থাকলে সমস্যা ছিল না, কিন্তু তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে মেসির অফিশিয়াল পেজে গিয়ে যা-তা লিখছে ইরানিরা। ফার্সি ভাষায় মেসি অর্থ ‘তামা’, সেটা নিয়েও চলছে বিদ্রূপ। তবে সবাই এমন উন্মত্তের মতো আচরণ করছে না। কিছু বিবেচক ইরানি ফেসবুকে পেজ খুলে মেসির কাছে ক্ষমা চেয়েছেন। এএফপি।