ঘরোয়া খেলাধুলায় সাফল্য পাওয়া অ্যাথলেটদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আনসার। খিলগাঁওয়ে আনসারের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কাল আর্থিক পুরস্কারও পেয়েছেন খেলোয়াড়েরা। গত বছর ১৫টি খেলায় ৯২টি সোনা, ৭৯টি রুপা ও ৬৯টি ব্রোঞ্জ পদক জেতে আনসার।
জিমন্যাস্টিকস, ফেন্সিং, আর্চারি, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, কুস্তি, তায়কোয়ানদো, উশু, কারাতে ও শরীরগঠন প্রতিযোগীদের মধ্যে মোট ১১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা পুরস্কার দিয়েছে সংস্থাটি।