১১২ বছর পর অলিম্পিকে ফিরেছে গলফ। এমন স্মরণীয় মুহূর্তের অংশ হবে বাংলাদেশও। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে যাচ্ছেন গলফার সিদ্দিকুর রহমান। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট ১২০ গলফার খেলবেন রিওতে। এঁদের মধ্যে এশিয়া থেকে সিদ্দিকুরের সঙ্গী আরও ১৩ জন গলফার। এঁদের মধ্যে আছেন সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দক্ষিণ কোরিয়ার আন বিউং-হুন। তাঁর অলিম্পিক র্যাঙ্কিং ১০। ৫ আগস্ট রিওর অলিম্পিকের পর্দা উঠলেও গলফারদের পদকের লড়াই শুরু হবে ১১ আগস্ট। আইএএনএস।