রেকর্ড কর্নার

গোল্ডেন ডাক

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে মাইক হাসি! ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও প্রথম বলে আউট হলে গোল্ডেন ডাকের হ্যাটট্রিকটা হয়ে যাবে মি. ক্রিকেটের। ২০১১ সালে টেস্টে সবচেয়ে বেশি ৩ বার প্রথম বলেই আউট হয়েছেন এই বাঁহাতি। এক বছরে ৩ বার গোল্ডেন ডাক পেয়েছেন আরও ১১ জন ব্যাটসম্যান। বছরে সর্বোচ্চ ৫ বার এক বল খেলেই আউট হয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভ হার্মিসন। ২০০৫ সালে ইংল্যান্ডের হয়ে ৪ ও আইসিসি বিশ্ব একাদশের হয়ে ১ বার। তবে টানা আউট হওয়ার রেকর্ডটি অজিত আগারকারের। ১৯৯৯-২০০০ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ৪ টেস্ট ইনিংসেই প্রথম বলেই আউট হয়েছিলেন এই ভারতীয় পেসার।