মিরপুরে পাঁচ ম্যাচের চারটিতেই জয়। তবে ঘরের মাঠে গিয়ে যেন খেই হারিয়ে ফেলেছে চিটাগং কিংস। চট্টগ্রামে বিপিএলের দুই ম্যাচ খেলে দুটিতেই হারল চিটাগং।পরশু দুরন্ত রাজশাহীর কাছে ৯ রানে হেরেছিল চিটাগং। আজ খুলনা রয়েল বেঙ্গলসের কাছে বন্দর নগরীর দলটির হারের ব্যবধান আরও বড়—৪৪ রান। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৭ রান তুলেছিল খুলনা। জবাবে খুলনার স্পিনারদের কবলে পড়ে ১৮.১ ওভারে ৯৩ রান তুলতেই অল আউট হয়ে যায় চিটাগং।খুলনার জয়ের নায়ক মার্শাল আইয়ুব। ৪ ওভার বল করে ২০ রান খরচায় এই স্পিনারের শিকার চারটি উইকেট। আবদুর রাজ্জাক ও ডুয়াইন স্মিথ তুলে নেন দুটি করে উইকেট। জেসন রায়, অধিনায়ক মাহমুদউল্লাহ ও আরাফাত সানি ছাড়া চিটাগংয়ের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি।সংক্ষিপ্ত স্কোর:খুলনা রয়েল বেঙ্গলস: ১৩৭/৬ (২০ ওভার)নাসির ৪২, গিবস ২০এনামুল ২২/৩, কুপার ২৪/২চিটাগং কিংস: ৯৩/১০ (১৮.১ ওভার)জেসন ৩০, সানি ১২*, মাহমুদউল্লাহ ১২মার্শাল ২০/৪, রাজ্জাক ১৪/২, স্মিথ ১৪/২টস: চিটাগং কিংসফল: খুলনা রয়েল বেঙ্গলস ৪৪ রানে জয়ী।