চলে গেলেন বসকভ

বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভাকে কেড়ে নেওয়ার দুদিন পর এবার মৃত্যুর হানা রিয়াল মাদ্রিদ শিবিরে। পরশু মারা গেছেন ১৯৭৯-৮০ মৌসুমে রিয়ালকে লা লিগা জেতানো সার্বিয়ান কোচ ভুয়াদিন বসকভ। ৮২ বছর বয়স হয়েছিল যুগোস্লাভিয়া জাতীয় দলের সাবেক এই কোচের। এএফপি।