ফটোফিচার

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ও করিম বেনজেমা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার-

ডেভিড বেকহামের জীবন এখন যেমন। হলিউডের দুই অভিনেতার সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক
কতদিন পর স্ত্রীর সঙ্গে একটা সেলফি! আইপিএল অভিযান শেষ করে অস্ট্রেলিয়ায় ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডেভিড ওয়ার্নারের প্রথম ছবি। মাঝে অবশ্য ভারত থেকে ঘুরে এসেছিলেন ওয়ার্নারের স্ত্রী
কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে একটা ছবি তুলতে পারার আনন্দই আলাদা! ছবিটি দিয়ে এমন অনুভূতির কথাই লিখেছেন চেলসির গোলকিপার এদুয়ার্দ মেন্দি
কাউন্টি ক্রিকেটের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে ইউরোপ ভ্রমণে চেতেশ্বর পূজারা। এ ছবি আমস্টারডামের
অ্যাডিডাসের ‘সমুদ্রের জন্য দৌড়াও’ প্রোগ্রামে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস
ছবির বর্ণনাই বলে দেয় আইপিএলের ফাইনালে উঠতে পেরে কত খুশি গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ছেলেকে কোলে করে ছবিটি দিয়ে লিখেছেন, ‘আইপিএলের ফাইনালের অনুভূতি এটাই।’
মিতালি রাজ: নিজেকে ফিট রাখার চেষ্টা নিরন্তর
চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করিম বেনজেমার। ছবিটি দিয়ে লিখেছেন-হালা মাদ্রিদ (এগিয়ে যাও মাদ্রিদ)