রেকর্ড কর্নার

চ্যাম্পিয়ন

উরুগুয়ে, ইতালি, জার্মানি, ব্রাজিল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। সবগুলো বিশ্ব চ্যাম্পিয়ন দল নিয়েই ব্রাজিলে বসছে বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আসর। স্পেন নতুন চ্যাম্পিয়ন, তাই আট চ্যাম্পিয়নকে প্রথমবারের মতো দেখছে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় ছিল সাবেক সাত চ্যাম্পিয়ন, ২০০২ জাপান-কোরিয়াতেও তাই। কিন্তু ২০০৬ সালে সংখ্যাটি ছিল ছয় (বাদ পড়েছিল উরুগুয়ে)। ফ্রান্স বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আগে ১৯৯৮ সালে উরুগুয়েকে ছাড়া খেলেছে সাবেক পাঁচ চ্যাম্পিয়ন। ১৯৯৪ বিশ্বকাপে ছিল মাত্র চার চ্যাম্পিয়ন, বাছাই পেরোতে পারেনি ইংল্যান্ড ও উরুগুয়ে। ১৯৮৬ ও ১৯৯০ সালে খেলেছে ছয় চ্যাম্পিয়নই। প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে না খেলায় ১৯৩৪ বিশ্বকাপে ছিল না কোনো সাবেক চ্যাম্পিয়ন।