ইনিয়েস্তার জন্মদিন
ইনিয়েস্তার জন্মদিন

ফটো ফিচার

জন্মদিনের কেকে মাখামাখি কে এই ফুটবলার

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
পরিবারের ওপর দিয়ে কদিন আগে ঝড় বয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বান্ধবী জর্জিনার সঙ্গে এ ছবিতে অবশ্য নির্ভারই লাগছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সময়টা দুর্দান্ত যাচ্ছে সাসেক্সের হয়ে খেলা ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার। 'প্রকৃতির কোলে' ব্যাটিংয়ের মতোই নিরুদ্বিগ্ন তিনি
উপলক্ষটা যে মাঝেরজনের জন্মদিন, তা হয়তো বুঝতে পারছেন তাঁর হাতে কেক দেখে। কিন্তু কেকে মুখ এমনই মাখামাখি যে তাঁকে চেনা একটু কঠিনই। তাহলে বলেই দিই, সাবেক স্পেন ও বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ভিসেল কোবের হয়ে জাপানে খেলছেন। সতীর্থদের সঙ্গে ৩৮তম জন্মদিনের উদযাপনটা যে ভালোই হয়েছে, তা তো এই ছবি থেকেই পরিষ্কার
মায়ামি গ্রাঁ প্রিঁটা সুবিধার যায়নি ড্যানিয়েল রিকার্ডোর। ফ্লোরিডায় ট্র্যাকের বাইরের সময়টা অবশ্য উপভোগই করেছেন ম্যাকলারেন ড্রাইভার
সপরিবারে হাভিয়ের পাস্তোরের সঙ্গে এডিনসন কাভানি। এ ছবির ক্যাপশনে পাস্তোরে লিখেছেন, 'এল ম্যাটাডোর ও এল ফ্লাকো'
ঠাণ্ডা পানিতে সাঁতার। দলবল নিয়ে মাইকেল ভন অবশ্য তা উপভোগই করছেন
বৃষ্টিস্নাত দিনে ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈম
'আমার দুই প্রিয় নারী!' জীবনসঙ্গী ক্যাথরিন ব্রান্ট ও কুকুরের সঙ্গে ছবিতে এমন ক্যাপশনই দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের অলরাউন্ডার ন্যাট সিভার
ইতালিতে খেলতে গিয়েছিলেন বেলারুশ টেনিস তারকা আরিনা সাবালেংকা। ওই দেশে গিয়ে এমন স্থাপত্যের সঙ্গে ছবি দেবেন না, তা হয় নাকি!