জয়টাই সব

জোগো বনিতো দিয়ে কী হবে, যদি জয়টাই না আসে! ব্রাজিলের ফুটবল মানেই জোগো বনিতো। কিন্তু এই ‘সুন্দর ফুটবলের’ চেয়েও জয়ই বেশি করে চাইছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার, ‘আমাদের দলের সবার মানসিকতা সব সময় এক রকম—প্রতিপক্ষ যে-ই হোক না কেন তাদের হারাতেই হবে।’ ব্রাজিল মানেই ‘সুন্দর ফুটবল’ এবং নেইমার নিজেও তার অংশ৷ কিন্তু বাস্তবতা হলো ঘরের মাঠে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলতে হলে সবার আগে প্রয়োজন জয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ওয়েবসাইটে তাই মনের কথাটা স্পষ্ট করেই জানিয়েছেন বার্সা তারকা, ‘আমরা সব সময় গোল করতে চাই এবং যদি পারি সুন্দর ফুটবলটা খেলব তারপর।’ এএফপি।