জাতীয় টিটি শুরু এ মাসেই

পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে ২৭ নভেম্বর শুরু হচ্ছে এবি ব্যাংক জাতীয় টেবিল টেনিস। বাছাইপর্ব শুরু হবে ২৭ নভেম্বর, চূড়ান্ত পর্ব ৩০ নভেম্বর। ফাইনাল ৪ ডিসেম্বর। বাছাইপর্বে শুধু পুরুষ দলগত ও মহিলা দলগত—এই দুই ইভেন্টের খেলা হবে। পুরুষ দলগত বিভাগের গতবারের চ্যাম্পিয়ন আনসার ও রানার্সআপ ফেনী জেলা সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। তবে বাছাইপর্বে খেলতে হবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় দলগুলোকে। পুরুষ ও মহিলা দলগত, একক, দ্বৈত, ও মিশ্র দ্বৈত—চূড়ান্ত পর্বে খেলা হবে এই সাতটি ইভেন্টে। বাছাইপর্বে অংশ নিতে আগ্রহীদের ২০ নভেম্বরের মধ্যে ফেডারেশনে নাম জমা দিতে বলা হয়েছে।