জাতীয় ব্যাডমিন্টনে নতুন চ্যাম্পিয়ন রইস-এলিনা

সিটিসেল ৩০তম জাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে নতুন চ্যাম্পিয়ন হয়েছেন বিমানের রইসউদ্দিন। মহিলা এককে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের এলিনা সুলতানা। কাল ফাইনালে রইস হারিয়েছেন মোস্তফা জাবেদকে, এলিনা শাপলা আক্তারকে। রইস-এলিনা দ্বিমুকুট জিতেছেন। দুজনই টুর্নামেন্ট-সেরা। পুরুষ দ্বৈতে পরশ-রইস এবং মহিলা দ্বৈতে সেরা শাপলা-এলিনা জুটি।