জাতীয় ভলিবল

টানা তৃতীয়বারের মতো জাতীয় ভলিবলের পুরুষ বিভাগের ফাইনালে উঠল বাংলাদেশ সেনাবাহিনী। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল তারা সেমিফাইনালে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। দিনের অন্য সেমিফাইনালে বিমানবাহিনী ৩-০ সেটে হারিয়েছে নৌবাহিনীকে। আগামীকাল ফাইনাল।