জাতীয় রাগবি

কালের কণ্ঠ জাতীয় রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল জেলা। কমলাপুরে কাল ফাইনালে তারা ২৯-১২ পয়েন্টে হারিয়েছে ঢাকা জেলাকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শফিক আনোয়ার।