জাবিতে বিজয় দিবসের খেলা

মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হয়ে গেল বিজয় দিবস চ্যান্সেলর কাপ ফুটবল। এতে মীর মশাররফ হোসেন হলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। হ্যান্ডবলে নওয়াব ফয়জুন্নেসা হল ৬-১ গোলে হারিয়েছে জাহানারা ইমাম হলকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য শরীফ এনামুল কবির।—বিজ্ঞপ্তি