আইসিইউ থেকে মুক্তির পথ খুঁজছিল কলকাতা নাইট রাইডার্স। হারের বৃত্ত থেকে অবশেষে বেরিয়ে এসেছেন গৌতম গম্ভীররা। টানা তিন ম্যাচের হারের পর জিতেছে কাল। ইডেন গার্ডেনসে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৯ রান তোলে পাঞ্জাব। জবাবে ১০ বল বাকি থাকতেই ৪ উইকেটে এই রান টপকে যায় কলকাতা। সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার বিসলা। ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে কলকাতা এখন তালিকার সপ্তম স্থানে। ওয়েবসাইট।