দশের বাইরে উডস১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের বাইরে চলে গেলেন প্রায় অজেয় চেহারার গলফার। গতকাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে ১২ নম্বরে আছেন উডস। দাম্পত্য ঝামেলায় জড়িয়ে ফর্ম হারানো সাবেক এক নম্বর ২০০৯ অস্ট্রেলিয়ান মাস্টার্সের পর থেকে আর কোনো সাফল্য পাননি। ১৪টি মেজর জেতা উডস সর্বশেষ ১৯৯৭ সালে র্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে ছিলেন। রয়টার্স। কোপায় নেই পাতো১ জুলাই আর্জেন্টিনায় শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় খেলতে পারবেন না ব্রাজিলের পাতো। সিরি ‘আ’ চ্যাম্পিয়ন এসি মিলানের স্ট্রাইকার গত রোববার উদিনিসের বিপক্ষে পড়ে গিয়ে কাঁধে চোট পান, হাড় স্থানচ্যুত হয়ে যায়। মিলানের চিকিৎসক মরিজিও গেভি জানিয়েছেন, পাতোর সেরে উঠতে কমপক্ষে এক মাস লাগবে। পুরোদমে খেলায় ফিরতে সময় লাগবে আরও বেশি। এএফপি।