ঢাকায় আন্তর্জাতিক মহিলা কাবাডি

২৫ আগস্ট পল্টন কাবাডি স্টেডিয়ামে শুরু হচ্ছে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক মহিলা কাবাডি। নেপালের জাতীয় মহিলা দল ছাড়াও এতে অংশ নেবে ভারতের তিনটি প্রাদেশিক দল—পশ্চিমবঙ্গ, আসাম ও অন্ধ্র প্রদেশ। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বিজেএমসি। বাংলাদেশ আনসারকে আমন্ত্রণ জানিয়ে ফেডারেশন থেকে চিঠি পাঠানো হলেও টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহ দেখায়নি সংস্থাটি। টুর্নামেন্টের ফাইনাল ২৯ আগস্ট। পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন।