
অ্যারন ফিঞ্চ
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৫৪ বলে ৬৫, সেটাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অ্যারন ফিঞ্চের সেরা ব্যাটিং। পরের দুই ম্যাচে ১৬ ও ৬। ৬৩ বলে ১৫৬ রানের দানবীয় ইনিংস যিনি খেলতে পারেন, সন্দেহ নেই তাঁর কাছে অস্ট্রেলিয়ার প্রত্যাশাটা আরেকটু বেশিই ছিল। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যান নিশ্চয়ই আজ শেষটা ভালো করতে চাইবেন।
মাহমুদউল্লাহ
ব্যাটে রান নেই, বোলিংয়েও নেই সাফল্য। তাঁকে নিয়ে তাই সমালোচনার অন্ত নেই। তবে ভারতের বিপক্ষে ২৩ বলে ৩৩ রান করে দেখিয়েছেন সামর্থ্য। ১৫ ওভার বোলিংয়ে তাঁর ইকোনমি ৫.২৬। দলে তাঁর চেয়ে কৃপণ শুধু সাকিব আল হাসান (৪.৮২)। বাংলাদেশ আজ তাঁকে জ্বলে উঠতে দেখতে চাইবে ব্যাটিং-বোলিংয়ে।