
এউইন মরগা
পিটারসেনের উত্তরসূরি ভাবা হয় তাঁকে। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে পিটারসেনের পরে দ্বিতীয় সর্বোচ্চ রানও তাঁর। ‘কেপি’ না থাকায় এবার দায়িত্বটা আরও বেড়ে গেছে এউইন মরগানের। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অবশ্য আস্থার প্রতিদান দিতে পারেননি আইরিশ বংশোদ্ভূত ইংল্যান্ড ব্যাটসম্যান। কে জানে শ্রীলঙ্কার সঙ্গে আজকের ম্যাচটার জন্যই সেরাটা তুলে রেখেছেন কি না!
অজন্তা মেন্ডিস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে দল জিততেও তাকে ধুমধাম পিটিয়েছেন ডুমিনি-ডি ভিলিয়ার্সরা। অজন্তা মেন্ডিস তাঁর রহস্য স্পিনে সেই ঝাল মিটিয়েছেন হল্যান্ডের ওপর, ১২ রানে ৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ডাচদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সেরা দুটি বোলিং বিশ্লেষণ তাঁর (৬/৮ ও ৬/১৬)। নিজের দিনে মেন্ডিস কতটা ভয়ংকর ইংল্যান্ডেরও তা ভালোই জানা।