তাঁরা দুজন

কুশল পেরেরা

নতুন জয়াসুরিয়া তকমাটাকে আস্তে আস্তে মুছে আপন দ্যুতিতেই লঙ্কান ক্রিকেট আলোকিত করতে শুরু করেছেন। হয়ে উঠেছেন দলের প্রথম পছন্দের ওপেনার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে করেছিলেন সেঞ্চুরি, গত ম্যাচে ভারতের বিপক্ষে জয়ে করেছেন ৬৪। আজ আফগানদের বিপক্ষেও দলকে ঝোড়ো শুরু এনে দিতে পারেন। এমনিতে উইকেটকিপার হলেও মাঠের যেকোনো প্রান্তে ফিল্ডিংয়েও তিনি দুর্দান্ত।

শাপুর জাদরান

পেরেরাদের ঝড় শুরুর আগেই থামিয়ে দেওয়ার সামর্থ্য আছে শাপুর জাদরানের। বাঁহাতি পেসার হলেও আদর্শ মানেন শোয়েব আখতারকে। শোয়েবের গতি না থাকলেও মানসিকতা একই রকম আক্রমণাত্মক। তাঁর নিজের ভাষায়, ‘প্রতিটি বলই করি আমি প্রচণ্ড আক্রোশ নিয়ে!’ বলকে সুইং করাতে পারেন দুদিকেই। আগ্রাসী জাদরান আজও ইনিংসের শুরুতে কাঁপিয়ে দিতে পারেন লঙ্কানদের, কার্যকরী হতে পারেন শেষেও।