তৃতীয় সুইডেন

মহিলা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ২০০৩ বিশ্বকাপের রানার্সআপ সুইডেন। ১০ জনের দল হয়েও সুইডেন জিতেছে ২-১ গোলে। ১৯৯১ সালে প্রথম বিশ্বকাপেও তৃতীয় হয়েছিল তারা। এএফপি।