থ্রিডিতে দেখুন সানচেজের প্রথম গোল

অষ্ট্রেলিয়ার বিপক্ষে খেলার ১২ মিনিটেই গোল করে চিলি। গোলদাতা আলেক্সিস সানচেজ। তার প্রতিভা সম্পর্কে আগে থেকেই পরিচিত ফুটবলবিশ্ব। বার্সেলোনার এ তারকা ক্লাব ফুটবলে নিজের জাত চিনিয়েছেন আগেই। দেশের জার্সিতেও যে তাঁর ধার সমান, সেটি বোঝালেন আজ।