সর্বশেষ ১৯৮৬ সালে বাংলাদেশে হ্যান্ডবল খেলতে এসেছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দল। ২৯ বছর পর আবারও দুই বাংলার প্রীতি হ্যান্ডবল টুর্নামেন্টের আসর বসছে বাংলাদেশে। ২৭ মে থেকে ১ জুন ঢাকা ও চট্টগ্রামে হবে ৮ ম্যাচের এই প্রীতি হ্যান্ডবল সিরিজ। পশ্চিমবঙ্গ দলের সঙ্গে ম্যাচ খেলবে বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, পুলিশ, বিজেএমসি, চট্টগ্রাম জেলা পুরুষ দল ও মহিলা দল। বিওএ মিলনায়তনে সংবাদ সম্মেলনে কাল এই তথ্য জানানো হয়। এই প্রীতি হ্যান্ডবল সিরিজের পৃষ্ঠপোষক দ্য এশিয়ান এজ, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ওরিয়েন্ট ব্রেড।