ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়ো না। জ্যাক উইলশেয়ার ্ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। নৈশক্লাবে বন্ধুদের সঙ্গে মজা করতে গিয়ে সিগারেটে একটু টান দিয়েছিলেন আর্সেনাল মিডফিল্ডার। কিন্তু কপাল মন্দ, সেটা ক্যামেরাবন্দী হয়ে যায়। খেপে গেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। উইলশেয়ার অবশ্য বারবারই বলছেন তিনি ধূমপায়ী নন। নিজের টুইটারে ধূমপানরত জিদানের ছবিও পোস্ট করেছেন। ভাবনাটা যেন, জিদান করলে উইলশেয়ারই বা কী দোষ করলেন! এএফপি।