অন্যকলাম

নামের দাম

নিজের নামটিকে সুরক্ষিতই রাখলেন মাইকেল জর্ডান। বিনা অনুমতিতে তাঁর নাম ব্যবহার করায় চেইন সুপারমার্কেট ‘ডমিনিকসের’ কাছ থেকে প্রায় ৮৯ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল তারকা। ঘটনাটি ২০০৯ সালের। ওই বছরই যুক্তরাষ্ট্রের বাস্কেটবল গ্রন্থাগার ‘নেইস্মিথ মেমোরিয়াল বাস্কেটবল হল অব ফেমে’ নাম ওঠে জর্ডানের। ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেড এই উপলক্ষে একটি স্মরণিকাও বের করে। মওকামতো যুক্তরাষ্ট্রের জর্ডানের নাম জড়িয়ে স্মরণিকাটিতে নিজেদের বিজ্ঞাপন দিয়ে দেয় ডমিনিকস। আর যায় কোথায়? সুপারমার্কেটটির বিরুদ্ধে মামলা করেন জর্ডান। গত শুক্রবার শিকাগোর আদালত ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন ডমিনিকসের বর্তমান মালিক সাবওয়েকে। এই বিপুল অর্থ অবশ্য নিজের জন্য খরচ করছেন না জর্ডান, দিয়ে দিচ্ছেন দাতব্য কাজে। অনুমতি না নিয়ে আর কেউ যাতে তাঁর নাম ব্যবহার না করে সেটি নিশ্চিত করতে পেরে খুশি তিনি। এএফপি।