পরপর চার বলে চার আউট, তাও রানআউট! শুধু বিশ্বকাপ নয় ওয়ানডে ক্রিকেটই প্রথম দেখল এটি। ইডেন গার্ডেন সাক্ষী হলো ক্রিকেটের বিরল এ ঘটনাটির। কাল আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের শেষ চার বলে হল্যান্ডের চার ব্যাটসম্যান আউট হন রানআউটের খাঁড়ায় পড়ে। কেভিন ও’ব্রায়েনের করা শেষ ওভারে হল্যান্ডের অ্যাটসে বুরমান, পিটার সিলার, আদিল রাজা ও মুদাসসর বুখারি রানআউট হয়ে গড়েন বিচিত্র এই রেকর্ড।