২০১০, ২০১১, ...। ক্রমটা কি ধরে রাখতে পারবেন নোভাক জোকোভিচ? পারবেন উন্মুক্ত যুগে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে প্রথম ‘হ্যাটট্রিক’ করতে? নাকি ব্যর্থ হবেন নয় পূর্বসূরির মতো? এবার চ্যাম্পিয়ন হতে পারলে রয় এমারসনের স্মৃতি ফিরিয়ে আনবেন জোকোভিচ। ১৯৬৩ থেকে ১৯৬৭ পর্যন্ত টানা পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন এই অস্ট্রেলীয়। ওটাই বছরের প্রথম গ্র্যান্ড স্লামে টানা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। এ ছাড়া টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন শুধু জ্যাক ক্রফোর্ড (১৯৩১-৩৩)। টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছেন জেমস অ্যান্ডারসন, কেন রোজওয়েল, গিলের্মো ভিলাস, জোহান ক্রিক, ম্যাটস উইল্যান্ডার, স্টেফান এডবার্গ, ইভান লেন্ডল, জিম কুরিয়ার, আন্দ্রে আগাসি ও রজার ফেদেরার।