আলভিরো পিটারসেনের সেঞ্চুরির জবাব দিলেন কেভিন পিটারসেন। হেডিংলিতে ইংল্যান্ডের ইনিংসও তাই চলছে জবাবের পথে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪১৯ রানের পর কাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৯৬। দলীয় ১৪২ ও ১৭৩ রানে ট্রট ও বেল চলে যাওয়ার পর অভিষিক্ত জেমস টেলরের সঙ্গে পিটারসেনের ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটি। পিটারসেন ১২৬ ও টেলর ব্যাট করছিলেন ২৫ রানে।সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৪১৯। ইংল্যান্ড: ২৯৬/৪ (পিটারসেন ব্যাটিং ১২৬, স্ট্রাউস ৩৭, ট্রট ৩৫, কুক ২৪, বেল ১১, টেলর ব্যাটিং ২৫। স্টেইন ২/৮২, ক্যালিস ১/৩৪, ফিল্যান্ডার ১/৫৬)। অসমাপ্ত।