সারা জীবন কী পড়েছেন, পৃথিবী গোলাকার? ভুলে যান। পৃথিবীটা নাকি গোলাকার নয়, বরং থালার মতো চ্যাপ্টা! আর এই ‘যুগান্তকারী আবিষ্কার’ কোনো বিজ্ঞানীর নয়, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি শাকিল ও’নিলের। ৭ ফুট ১ ইঞ্চি শরীরটার সঙ্গে সামঞ্জস্য রেখে লম্বা একটা যুক্তিও দিয়েছেন, ‘ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়ায় সব সময়ই গাড়ি চালিয়ে যাই। আমার কাছে তো রাস্তাটাকে সমতলই মনে হয়। ৩৬০ ডিগ্রি ওপরে-নিচে ওঠানামা করতে হয় না আমাকে। আপনি কি বলতে চান, চীনের ভৌগোলিক অবস্থান আমাদের নিচে? নাহ্! বিশ্বটা সমতলই।’ যুক্তি বটে! ইউএসএটুডে।